বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ কালিতলা এলাকায় একটি দোকানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী দুই চোরকে ধরে পুলিশে সোপর্দ করেছে। গত মঙ্গলবার গভির রাতে ওই দোকানে ৩ লাখ ৩৪ হাজার টাকা চুরি হয়েছিল। 


​স্থানীয় সূত্রে জানা যায়, জোড়াদহ কালিতলা চৌরাস্তার ব্যবসায়ী ছমির উদ্দিনের দোকানে গত মঙ্গলবার রাতে তালা ভেঙে চুরি হয়। চোরেরা দোকান থেকে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।


​    ভুক্তভোগী দোকান মালিক ছমির উদ্দিন জানান, চুরির পর দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের চিহ্নিত করা হয়। এরপর থেকে স্থানীয়রা তাদের ওপর নজর রাখছিলেন। রবিবার রাতে এলাকাবাসী জানতে পারে যে চোর চক্রের কয়েকজন জোড়াদহ এলাকায় আবারও চুরির প্রস্তুতি নিচ্ছে।


​খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করলে মিঠু মিয়ার ছেলে আকাশ এবং রেন্টু মন্ডলের ছেলে মাজেদুল ধরা পড়ে। এসময় মেহেদী ও তারা নামে তাদের আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উত্তেজিত জনতা আটককৃত আকাশ ও মাজেদুল হরিণাকুন্ডু থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


​স্থানীয়রা জানায়, আটককৃত দুজনই ছমির উদ্দিনের দোকানে চুরির সাথে জড়িত ছিল। পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের পলাতক সহযোগীদের ধরতে অভিযান চালানো হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা