চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় নীলমনিগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, ‘আজ আমরা এমন এক সময়ের মধ্যদিয়ে যাচ্ছি, যখন দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার কঠিন হুমকির মুখে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে আমাদের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ, সচেতন ও সক্রিয় থাকতে হবে। আমাদের মূল শক্তি জনগণ। জনগণের কাছে যেতে হবে আন্তরিকভাবে, তাদের সমস্যার কথা শুনতে হবে এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি ও সংগ্রামের লক্ষ্য তাদের সামনে তুলে ধরতে হবে। আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সুযোগ। এই সুযোগকে হাতছাড়া করা যাবে না।’
শরীফুজ্জামান বলেন, ‘মোমিনপুর ইউনিয়ন বিএনপির প্রতিটি কর্মীকে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদের দল ও প্রার্থীর পক্ষে জনমত গড়ে তুলতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, জনগণ যদি আমাদের পাশে থাকে, তাহলে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আসুন, আমরা সবাই মিলেই শপথ নিই- কোনো ভয়, কোনো প্রলোভন বা কোনো ষড়যন্ত্রে পা দেব না। দেশকে, মানুষের অধিকারকে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. এম এম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মণ্টু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সারোয়ার বাবু, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ স ম আব্দুর রউফ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান ও জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. মানি খন্দকার।
মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুব আলম, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক আরিফুর ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাশেম ঝণ্টু মাস্টার, সহসভাপতি ও সদর উপজেলা কৃষক দলের সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসান মালিক, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক রবিউল হকসহ ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
নিজস্ব প্রতিবেদক