রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে টানা বৃষ্টিতে সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ

এক সপ্তাহে সবজির দাম দ্বিগুণ, স্বস্তি নেই মাছের বাজারেও
  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২৫ ইং
জীবননগরে টানা বৃষ্টিতে সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ

জীবননগরে টানা বৃষ্টির কারণে সবজি জাতীয় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের সজবি খেতেই পচে নষ্ট হয়ে গেছে। আবার নীচু জমির সবজি ও ফসল পানির নিচে ডুবে গেছে। বাজার ঘুরে জানা গেছে, বেগুনের দাম ইতোমধ্যে ১০০ টাকা কেজি ছাড়িয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে পটলের দাম বেড়েছে দ্বিগুণ। পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা। আর বর্ষার শুরু থেকে বাজারে কাঁচা মরিচের ঝাঁঝ রয়েই গেছে। এতে করে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষেরা।


গতকাল শুক্রবার সকালে জীবননগর উপজেলা শহরের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম বেড়ে যাওয়ার কারণে ক্রেতাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। এক সপ্তাহের ব্যবধানে ৭০ টাকা কেজি মূল্যের বেগুন ১০০ টাকা থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে, ১৪০ টাকা মূল্যের কাঁচামরিচ ২০০ টাকা, ৩০ টাকা মূল্যের পটল ৬০ টাকা, ৩৫ টাকা মূল্যের ধেড়স ৭০ টাকা, ৬০ টাকা মূল্যের প্রতি কেজি করোলা ১০০ টাকা, ২০ টাকা মূল্যের চিচিঙ্গা ৪০ টাকা, ৩০ টাকা মূল্যের কাঁচকলা ৫০ টাকা, ৪০ টাকা মূল্যের শসা ৬০ টাকা, ৩০ টাকা মূল্যের বরবটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।


এছাড়া ৩০ টাকার লাউ ৫০ টাকা, ১০ টাকা মূল্যের লালশাক ১৫-২০ টাকা, ২০০ টাকা কেজি ধনিয়ার পাতা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে সবজির দাম কেজিতে ২০-৫০ টাকা বেড়েছে। তবে অপরিবর্তিত আছে আলু, রসুন, শুকনা মরিচ ও মিষ্টি কুমড়ার দাম। তবে কমেছে কচু ও আমড়ার দাম। প্রতি কেজি কচু বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।


এদিকে স্বস্তি নেই মাছের বাজারেও। ছোট সাইজের পোনা ও তেলাপিয়া মাছ ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই, কাতলা, মৃগেল মাছ প্রতি কেজি ৩০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ছোট সাইজের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। তবে কিছুটা দাম কম আছে পাঙ্গাশ মাছের।


বাজার করতে আসা আইয়ুব আলী বলেন, ‘বাজার করার জন্য যে টাকা এনেছিলাম, তা কাঁচা বাজার করতে গিয়ে শেষ হয়ে গেছে। মাছ ও অন্যান্য কিছু কেনা সম্ভব হচ্ছে না।’ সবজি বিক্রেতা জাকির আলী বলেন, টানা বৃষ্টিতে সবজি চাষে অনেক ক্ষতি হয়েছে। তাছাড়া বৃষ্টির কারণে সবজি সঠিকভাবে পরিবহন যাচ্ছে না। যার কারণে মুকামে সবজি সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে।’


ক্রেতারা সবজির দাম বৃদ্ধির জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন। বাজার সিন্ডিকেট ভেয়ে সবজির দাম ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত