বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নীলমনিগঞ্জ হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে বিএনপি নেতা শরীফ

অবক্ষয় রোধে পড়াশোনা ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ
  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২৫ ইং
নীলমনিগঞ্জ হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে বিএনপি নেতা শরীফ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাশেম ঝণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকে এই স্কুলের যে সুনাম, যে অবস্থানে ছিল, সেটা নেই। আসলে সামাজিক অনৈতিকতার কারণে,  সমাজের সব জায়গাতে এর প্রভাব বিস্তার করে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল স্থানে এর প্রতিফলন ঘটে। ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যে দৃষ্টান্ত রেখে গেছে, সেটা বদলাতে হবে। আপনারা জানেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষকও আমেরিকায় বসে বেতন নিতেন, এবং এই স্কুল পরিচালনা করতেন। এই অনিয়মের  ভেতর দিয়ে চলা বিষয়গুলোকে অচল করতে, আগের অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে, সেই সময়ের সাথে আপনাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই খুব স্বল্প সময়ে সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে এই অনুষ্ঠান উপলক্ষে বাঁচ্চাদের বলব, সকলকে শরীর চার্চা ও খেলাধুলায় মনোযোগী হতে হবে।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে তারা একটি নতুন কথা আবিষ্কার করেছিল, যা আমরা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় দেখতে পেতাম, তাহলো কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং কিন্তু সপ্তম থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী শিশুদের নিয়ে গড়ে ওঠে। যাদের হাতে কলম থাকার কথা, যাদের খেলাধুলা-শরীরচর্চা করার কথা, যারা শুধু পড়াশোনা নিয়ে ভাববে, আজকে তারা বিভিন্ন অনৈতিক কর্মাকাণ্ডে লিপ্ত। সে জন্য আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে যারা অভিভাবক আছেন, শিক্ষকমণ্ডলী আছেন, তাদের কাছে আমার অনুরোধ- একটা কাউন্সিলিং-এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার দিকে মনোনিবেশে তাগিদ দিন। এবং অবসর সময়ে খেলাধুলা এবং শরীরচর্চায় অগ্রসর করুন, যাতে কিশোর গ্যাংয়ের মতো অপকর্মে লিপ্ত না হতে পারে।’


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলমনিগঞ্জ ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা কৃষক দলের সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানেরসকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ