বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভায় শরীফুজ্জামান শরীফ

জনগণই দেশের মালিক, আমরা কেবল তাদের সেবক
  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভায় শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হলো এ দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। আমাদের দলের জন্মই হয়েছিল মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। আজ দেশ এক সংকটকাল অতিক্রম করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, শিক্ষাখাতে নৈরাজ্য, স্বাস্থ্যসেবায় অরাজকতা- সব মিলিয়ে মানুষ দিশেহারা। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে।’


গতকাল বুধবার চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা সাড়ে সাতটায় তালতলা তেঁতুলতলা মোড়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মতিউর রহমান বিশ্বাস।


চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে জনগণ নিজস্ব রায়ের মাধ্যমে সরকার গঠন করবে। এ জন্য দরকার তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করা। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির এই কর্মীসভা প্রমাণ করে, আমাদের নেতা-কর্মীরা এখনো ঐক্যবদ্ধ এবং যেকোনো আন্দোলনের জন্য প্রস্তুত। আগামী দিনের সংগ্রামে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। মনে রাখবেন, তৃণমূলই হচ্ছে বিএনপির আসল শক্তি।’


কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি মাঠে থাকেন, যদি মানুষের পাশে দাঁড়ান, তাহলে কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না। প্রতিটি ঘরে ঘরে যেতে হবে, মানুষের সমস্যার কথা জানতে হবে এবং সমাধানের জন্য দলীয় অবস্থান ব্যাখ্যা করতে হবে। মানুষের আস্থা অর্জন ছাড়া আন্দোলন সফল হয় না। ভয় নয়, সাহস নিয়েই এগোতে হবে।’


জেলা বিএনপির এই নেতা বলেন, ‘আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে থাকবে আইনের শাসন, মানবাধিকার, সংবাদপত্র ও বাকস্বাধীনতার নিশ্চয়তা। বিএনপি কখনো একনায়কতন্ত্র মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। জনগণই এদেশের মালিক, আমরা কেবল তাদের সেবক। তাই আজকের কর্মীসভা থেকে আমি আহ্বান জানাই- আপনারা ঐক্যবদ্ধ থাকুন, দলীয় শৃঙ্খলা বজায় রাখুন এবং মানুষের কল্যাণে কাজ করে যান। আল্লাহর অশেষ রহমতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সহসভাপতি ইন্তাজ আলী, সহসভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, যুগ্ম সম্পাদক মিল্টন, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাসান কাকন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সহসভাপতি নাইম হাসান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আজম আলীসহ তালতলা গ্রামের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ