চুয়াডাঙ্গা পৌর ১ ও ২ নম্বর ওয়ার্ডে পৃথকভাবে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ১ নম্বর ওয়ার্ড ও রাত ৯টায় ২ নম্বর ওয়ার্ড সুমিরদিয়া ডাঙ্গাপাড়ায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। দুটি কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী নির্বাচন
আমাদের জন্য কেবল একটি রাজনৈতিক লড়াই নয়, এটি জনগণের অধিকার ও গণতন্ত্র
পুনরুদ্ধারের সংগ্রাম। ধানের শীষ আমাদের প্রতীক, এটি স্বাধীনতার পর দেশের
মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন। আমরা চাই, এই প্রতীক হোক পরিবর্তনের
হাতিয়ার।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিটি নেতা-কর্মীকে এখন ঐক্যবদ্ধ থাকতে
হবে। ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে দলের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে।
প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম-শহরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলতে হবে।
তাদের বোঝাতে হবে কেন পরিবর্তন দরকার, কেন ধানের শীষে ভোট দিতে হবে।’
শরীফুজ্জামান
শরীফ কর্মীদের উদ্দেশে বলেন, ‘মাঠে আপনাদের ত্যাগ, পরিশ্রম ও ধৈর্যই
আমাদের বিজয়ের মূল চাবিকাঠি। প্রতিকূল পরিস্থিতিতেও হাসিমুখে মানুষের কাছে
যান, বিনয়ের সঙ্গে কথা বলুন, তাদের দোয়া ও সমর্থন নিন। মনে রাখবেন- আমাদের
লড়াই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, দেশের ভবিষ্যতের পক্ষে।’ শেষে তিনি
আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। নির্বাচনের দিন
ভোর থেকেই ভোটকেন্দ্রে গিয়ে মানুষের ভোটাধিকার নিশ্চিত করব। আল্লাহ আমাদের
সহায় হোন।’
১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক লাল মোহাম্মদ
লাল্টুর সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য
দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। প্রধান বক্তা
ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। বক্তব্য দেন পৌর বিএনপির
সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সহসভাপতি ইন্তাজ আলী, শহর আলী, পৌর
বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক
সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু,
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা যুবদলের
সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক
জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সহসভাপতি আকাশ, নাইম হাসান,
সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার
ইমরান রিণ্টু, যুগ্ম আহ্বায়ক রায়হানুল কাজল ও হাফিজুল ইসলাম হ্যাপি।
২
নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় আরও
উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সুমন, শাহনাওয়াজ, পৌর ছাত্রদলের সদস্যসচিব
মাজেদুল আলম মেহেদী, রনি, আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রদলের সদস্য শাহারু
আহমেদ প্রমুখ। এছাড়া ভিমরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১ নম্বর
ওয়ার্ড মহিলা দলের নেতা-কর্মীসহ অংশ নেন অংঙ্গ ও সহযোগী সংগঠনের
নেতা-কর্মীরা।
অপর দিকে, ২ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভায় সভাপতিত্ব
করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শাকের আলী। বিশেষ অতিথি ছিলেন
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। প্রধান বক্তা ছিলেন
পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির
সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত,
সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ইয়াছিন হাসান কাকন ও পৌর যুবদলের
সদস্যসচিব আজিজুর রহমান আজিজুল। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক
ইউসুফ আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক
নাসরীন পারভীন, জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, ৩ নম্বর
ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক