রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মহেশপুরে বিজিবি দেখে পোটলা ফেলে পালাল পাচারকারী

আড়াই কোটি টাকার ১৫টি স্বর্ণের বার উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২৫ ইং
আড়াই কোটি টাকার ১৫টি স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৮০০.১৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা। গতকাল মঙ্গলবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবির) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ পলিয়ানপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ৬০/১২-আর থেকে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টহল দল একজন স্বর্ণ বহনকারীকে চ্যালেঞ্জ করলে তিনি দ্রুত পালিয়ে গিয়ে গ্রামের মধ্যে একটি পলিথিন প্যাঁচানো পোটলা ফেলে দেন। পরবর্তীতে পোটলাটি উদ্ধার করে পলিয়ানপুর ক্যাম্পে আনা হয়। সেখানে খুলে দেখা যায়, পলিথিনের ভেতরে স্কচটেপে মোড়ানো ১৫টি স্বর্ণের বার রয়েছে।


এ ঘটনায় মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং উদ্ধারকৃত স্বর্ণের বার ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা করার প্রক্রিয়া চলছে। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্তে স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত