বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা

ভোট গ্রহণ ৩০ আগস্ট, চলছে প্রস্তুতি
  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২৫ ইং
আলমডাঙ্গা প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা

আলমডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত রোববার বেলা ১১টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তফসিল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ আগস্ট (শুক্রবার) মনোনয়নপত্র বিতরণের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। ১৯ আগস্ট মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি এবং ২০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। প্রতীক বরাদ্দ হবে ২১ আগস্ট। সবশেষে আগামী ৩০ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।


নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৯ আগস্ট আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধিও নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যানার, পোস্টার ও বিলবোর্ড ব্যবহার করা যাবে, তবে র‌্যালি, মিছিল বা সমাবেশ করা যাবে না।


কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য প্রদান করা যাবে না। প্রার্থীরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করতে পারবেন না। ভোটের দিন ভোটারদের সামনে প্রার্থীদের কোনো প্রচারণা চালানো যাবে না। বেলা একটার পর ভোটকেন্দ্রের ভেতরে শুধুমাত্র উপস্থিত ভোটারদের ভোট গ্রহণ চলবে। নির্ধারিত সময়ের পূর্বেই যদি ১০০% ভোট গ্রহণ সম্পন্ন হয়, তবে নির্বাচন কমিশন পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারবে। প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।


ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও প্রেসক্লাবের আইডি কার্ড সাথে আনতে হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে নির্বাচন কমিশন। প্রেসক্লাবের এ নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব আগামী দুই বছর প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।


এই তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার ও নির্বাচন কমিশনার সহিদুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম মণ্টু, সাবেক সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাবেক সহসভাপতি শেখ শফিউজ্জান, জামসিদুল হক মুনি, রুনু খন্দকার, সৈয়দ সাজেদুল হক মনি, সাবেক যুগ্ম সম্পাদক বশিরুল আলম, সাহাবুল হক, সাংগঠনিক সম্পাদক, কাইরুল মামুন, সাবেক কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস, সাবেক আইসিটি সম্পাদক ফাহিম ফয়সাল, সাবেক প্রচার সম্পাদক জাফর জুয়েল, সাবেক ধর্মীয় সম্পাদক কবি গোলাম রহমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক রিফাজ উদ্দিন, শামিম রেজা, আবু জাফর, হাসিবুল হক, মহাসিনুজ্জামান চাঁদ, রুহুল আমিন, কবি এম সিদ্দিকুর রহমান, মহসিন আলী প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে ঢাকা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার তীব্র প্রতিবাদ ও খুনির দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানানো হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ