সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা প্রয়াত মুজিবুল হক মজুর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা প্রয়াত মুজিবুল হক মজুর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম মুজিবুল হক মালিক মজুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা শহরস্থ ঝিনাইদহ বাস টার্মিনাল পাড়ার বাইতুল আকসা জামে মসজিদের পাশে মরহুমের নিজ গ্যারেজে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুমে আত্মার মাগফিরাত কামনা করে দূরুদ ও দোয়া পাঠ এবং শেষে মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।


দোয়া মাহফিলে মরহুমের সন্তান, স্বজন, প্রতিবেশী, রাজনৈতিক সহকর্মী  ও শুভাকাক্সক্ষীদের অংশগ্রহণ ছাড়াও জেলা শহরের ছিন্নমূল এবং দরিদ্র  মানুষের অনেককে শরিক হতে দেখা গেছে। তাদের অনেকেই দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে মরহুম মজিবুল হক মালিক মজু মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া ও মিলাদ মাহফিলে পবিত্র কুরআন ও হাদিস থেকে বয়ান করেন ও দোয়া পরিচালনা করেন মাওলানা মামুনুর রশিদ আনসারী।


এসময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মালিক মজু গত শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড