রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার স্থানীয় শহিদ দিবস আজ

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গার স্থানীয় শহিদ দিবস আজ

চুয়াডাঙ্গা স্থানীয় স্থানীয় শহিদ দিবস আজ। দিবসটি পালন উপলক্ষে দামুড়হুদা উপজেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে সকাল ৮টায় পাকবাহিনীর হাতে নিহত ৮ জন মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।


১৯৭১ সালের ৫ আগস্ট চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মধ্যবর্তী স্থান রতনপুর ও বাগোয়ান গ্রামের মাঝামাঝি মাঠে পাক-হানাদার বাহিনীর সাে সম্মুখ যুদ্ধে ১৫ জন মুক্তিযোদ্ধা অংশ নেন। এ যুদ্ধে ৭ জন প্রাণে বেঁচে গেলেও ৮ জন বীর মুক্তিযোদ্ধা নিহত হন। নিহতেরা হলেন- শহিদ বীর মুক্তিযোদ্ধা হাসান জামান, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামুদ্দিন, আফাজ উদ্দিন, আলাউল ইসলাম খোকন, রওশন আলম, খালেদ সাইফুদ্দিন ও আহম্মেদ তারেক।


যুদ্ধে নিহত ৮ জনের লাশ দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে কিতাব হালদারের জমিতে চাপা মাটি দেয় পাক-হানাদার বাহিনী। এরপর ১৯৯৮ সালে ৮ কবর স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এরপর থেকে আটকবর নামে এ স্থানটি পরিচিতি লাভ করে। ১৯৯৮ সালে ৬৬ শতক জমির ওপর তৎকালীন এলজিইডির প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক একাট স্মৃতিস্তম্ভ নির্মাণ করে দেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত