রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্স সংকট

৫ লাখ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত
  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০২৫ ইং
আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্স সংকট

আলমডাঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন চিকিৎসকের পদের বিপরীতে পদায়ন আছেন মাত্র ৪ জন। এতে হিমশিম খাচ্ছেন কর্মরত চিকিৎসকেরা। নিয়মিত চিকিৎসা বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় ৫ লাখ মানুষ। 


জানা গেছে, ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আলমডাঙ্গা উপজেলাটি গঠিত। জনসংখ্যা প্রায় ৫ লাখ। এই বিশাল জনগোষ্ঠীর কথা মাথায় রেখে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। উন্নীত হওয়ার পর থেকেই নানা সমস্যায় জর্জরিত রয়েছে প্রতিষ্ঠানটি। 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম-বেশি অনিয়ম থাকলেও সম্প্রতি সময় তা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কিন্তু চলতি বছরে ৪ জন ডাক্তার হঠাৎ বলদি হলে সমস্যায় হাসপাতাল কর্তৃপক্ষ। ৩১ জন নার্সের মধ্যে ১৯ নার্স নার্স ও ৪ জন ডাক্তার কর্মরত আছেন। বাকি পদ শূন্য রেখে কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে চিকিৎসা তো দুরে কথা চিকিৎসকই রোগী হতে বসেছেন।


উপজেলা কমিউনিটি মেডিকেল অফিসারো আউটডোর সহ বিভিন্ন উপ-স্বাস্থকেন্দ্রগুলোতে রোগী দেখে আসছেন। যদিও প্রতিটি উপ-স্বাস্থকেন্দ্রে একজন করে মেডিকেল অফিসার থাকার কথা। ডিপ্লোমা ডাক্তার যাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলে ডাকা হয়, তারা হাসপাতালসহ বিভিন্ন কেন্দ্রে রোগী সামলাতে দেখা যাচ্ছে। এখানে যদি একজন করে মেডিকেল অফিসার থাকতো তাহলে আরো ভাল হতো।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার বলেন, প্রায়  ৫ লাখ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দেওয়া আমাদের ৪ জন ডাক্তারের পক্ষে খুবই কঠিন বিষয় হয়ে দাড়িয়েছে। আমরা প্রতিদিন ৬০০ থেকে ৭০০ প্রাথমিক চিকিৎসা সেবা ও ৮০ থেকে ৯০ জন অসুস্থ রোগীকে হসপিটালে ভর্তি করতে হয়। সেই হিসেবে আমরা চেষ্টা করে যাচ্ছি সাধ্যমতো। আমি আমার সিভিল সার্জনকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। 


এ বিষয়ে সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, হাসপাতালে  চিকিৎসক সংকট রয়েছে সেটা আমি জানি। এবিষয়ে একটি লিখিত আবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সংকট কেটে যাবে।তবে স্বাস্থ্য সেবা যাতে ব্যাহত না হয়, সেদিকে লক্ষ রেখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দের পালাক্রমে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তারা মেডিকেল অফিসারদের সাথে একত্রে দায়িত্ব পালন করছেন। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত