বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলেন চুয়াডাঙ্গা জেলা জজ আকবর আলী সেখ

‘চুয়াডাঙ্গার মানুষ ও সহকর্মীদের সহযোগিতায় সন্তুষ্ট’
  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৫ ইং
কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলেন চুয়াডাঙ্গা জেলা জজ আকবর আলী সেখ

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. আকবর আলী সেখ বদলিজনিত কারণে দায়িত্ব ছাড়ছেন। গতকাল বুধবার বিকেলে জেলা জজশিপের হলরুমে লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় তাঁকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। সভাটি বিদায়ী আবহে রূপ নেয় সম্মাননা আয়োজনে। সভায় সভাপতিত্ব করেন জেলা জজ নিজেই। বক্তব্যে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় যোগদানের পর থেকে দায়িত্ব পালনকালে আমি আইনজীবী, প্রশাসন ও সংশ্লিষ্ট সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আজকের সভায় আপনারা যে প্রশংসা করেছেন, দোয়া করবেন- আমি যেন সেই সম্মান ধরে রাখতে পারি।’


তিনি আরও বলেন, ‘এই জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি, এখানকার মানুষ আন্তরিক ও সহানুভূতিশীল। চুয়াডাঙ্গার মানুষকে আমি মনে রাখব। বিদায় বেলায় আমি তাদের জন্য দোয়া করি।’ সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামিম রেজা ডালিম, সরকারি কৌঁসুলি আব্দুল খালেক, পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার বাবু, বিশেষ পিপি এম এম শাহজাহান মুকুল, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, আইনজীবী সানোয়ার হোসেনসহ অনেকে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ জেলা জজশিপের বিচারকবৃন্দ। সভা শেষে জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে মো. আকবর আলী সেখকে বিদায়ী ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ