রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর বিআরডিবি অফিসে ঋণের টাকা আদায়ে অমানবিকতা

নারীকে তালাবদ্ধ করে চলে গেলেন মাঠকর্মী
  • আপলোড তারিখঃ ১১-০৭-২০২৫ ইং
জীবননগর বিআরডিবি অফিসে ঋণের টাকা আদায়ে অমানবিকতা

জীবননগরে ঋণের টাকা পরিশোধ না করায় এক নারীকে অফিসকক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তাদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিআরডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম নুরুন নাহার খাতুন (৫০)। তিনি উপজেলার বাঁকা গ্রামের মৃত ইবরাহিম হোসেনের স্ত্রী।


প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, নুরুন নাহার পূর্বে বিআরডিবি অফিস থেকে ঋণ নিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি প্রায় ১০ হাজার টাকা পরিশোধ করতে অফিসে আসেন। অভিযোগ রয়েছে, বাকি অর্থ পরিশোধ না করায় অফিসের মাঠকর্মী আবেদা খাতুন তাকে একটি কক্ষে আটকে রেখে নিজ বাড়িতে চলে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পুলিশের উপস্থিতিতে ওই নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এসময় আবেদা খাতুন অফিসে এসে তালা খুলে দেন।


এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, ভুক্তভোগী নারীর পুরনো ঋণের পরিমাণ প্রায় ৩ লাখ টাকা। তিনি পূর্ণ পরিশোধ না করে ১০ হাজার টাকা নিয়ে অফিসে এসেছিলেন। পরিবারের লোকজনকে ডাকা হয়েছিল, কিন্তু কেউ আসেনি। তবে তালাবদ্ধ করে রাখার বিষয়ে তিনি স্পষ্ট বক্তব্য দেননি।


ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। একজন নারীকে ঋণ আদায়ের চাপে আটকে রাখার ঘটনাকে অনেকে মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত