বালি পড়াকে কেন্দ্র করে নারীসহ ৩ জনকে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
২১-১০-২০১৭
ইং
চুয়াডাঙ্গার ফুলবাড়িতে নির্মাণকাজের সময় পাশের বাড়িতে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে নির্মাণকাজের সময় পাশের বাড়িতে বালি পড়ায় নারীসহ ৩জনকে পিটিয়ে জখম করা হয়েছে। নির্মাণকাজ চলাকালীন পাশে আপন ভাইয়ের বাড়িতে বালি পড়ছিলো। এ সময় বালি পড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে নারীসহ ৩ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে আপন ভাই। গতকাল শুক্রবার বেলা ১২ টার দিকে এঘটনা ঘটে। আহতরা হলেন, ফুলবাড়ি গ্রামের মাঝেরপাড়ার মাহাতাব জমাদারের ছেলে আবুবকর (৩২) তার স্ত্রী নার্গিস খাতুন (২৭) ও ছেলে আরিফ হোসেন (১৯)।
জানা গেছে, গতকাল দুপুরে আবুবকরের বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রী কাজ করছিলো। এ সময় পাশের আপন ভাই জহির উদ্দীনের বাড়িতে বালি পড়ে। এ নিয়ে দু’ভাইয়ের মধ্যে বাকবন্ডিতা হয়। পরে জহির উদ্দিন, তার স্ত্রী মালেকা, স্কুলপাড়ার প্রতিবেশি মৃত সদর আলীর ছেলে ডালিম ও তার স্ত্রী সুর্জিনা খাতুন বাঁশ দিয়ে পিটিয়ে আবুবকর, তার স্ত্রী নার্গিস, ও ছেলে আরিফকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের ৩ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, নার্গিসের অবস্থা আশংকাজনক। মাথায় ১৫ টা সেলায় দেওয়া হয়েছে। তবে আবুবকর ও আরিফকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কমেন্ট বক্স