বালি পড়াকে কেন্দ্র করে নারীসহ ৩ জনকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2017-10-21 ইং
বালি পড়াকে কেন্দ্র করে নারীসহ ৩ জনকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ফুলবাড়িতে নির্মাণকাজের সময় পাশের বাড়িতে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে নির্মাণকাজের সময় পাশের বাড়িতে বালি পড়ায় নারীসহ ৩জনকে পিটিয়ে জখম করা হয়েছে। নির্মাণকাজ চলাকালীন পাশে আপন ভাইয়ের বাড়িতে বালি পড়ছিলো। এ সময় বালি পড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে নারীসহ ৩ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে আপন ভাই। গতকাল শুক্রবার বেলা ১২ টার দিকে এঘটনা ঘটে। আহতরা হলেন, ফুলবাড়ি গ্রামের মাঝেরপাড়ার মাহাতাব জমাদারের ছেলে আবুবকর (৩২) তার স্ত্রী নার্গিস খাতুন (২৭) ও ছেলে আরিফ হোসেন (১৯)। জানা গেছে, গতকাল দুপুরে আবুবকরের বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রী কাজ করছিলো। এ সময় পাশের আপন ভাই জহির উদ্দীনের বাড়িতে বালি পড়ে। এ নিয়ে দু’ভাইয়ের মধ্যে বাকবন্ডিতা হয়। পরে জহির উদ্দিন, তার স্ত্রী মালেকা, স্কুলপাড়ার প্রতিবেশি মৃত সদর আলীর ছেলে ডালিম ও তার স্ত্রী সুর্জিনা খাতুন বাঁশ দিয়ে পিটিয়ে আবুবকর, তার স্ত্রী নার্গিস, ও ছেলে আরিফকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের ৩ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, নার্গিসের অবস্থা আশংকাজনক। মাথায় ১৫ টা সেলায় দেওয়া হয়েছে। তবে আবুবকর ও আরিফকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)