সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৫ ইং
সারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান

মেহেরপুরের গাংনীতে রাসায়নিক সারের কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে গাংনী পৌর কৃষক দল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে আমন মৌসুম চলমান। এসময় কৃষকেরা জমি চাষের জন্য টিএসপি, এমওপি ও ইউরিয়া সার ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে, যার ফলে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং তারা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এতে অনেক কৃষক আমন চাষে নিরুৎসাহিত হচ্ছেন।


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, সহসভাপতি রেজওয়ানুল হক ইমন, গাংনী পৌর কৃষক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম, কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন, যুবদল নেতা শাহিবুল ইসলামস কৃষক দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


নেতারা বলেন, সারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি যদি অব্যাহত থাকে, তাহলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কৃষকদের দাবির প্রতি সরকার ও প্রশাসনের অবিলম্বে সাড়া দেওয়া প্রয়োজন। স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘কৃষকদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। একই সঙ্গে স্থানীয় বাজারে সার ও কীটনাশকের সরবরাহ এবং মূল্য পর্যবেক্ষণে মনিটরিং জোরদার করা হবে।’ পরে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী