সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এক যুগের পথচলায় দৈনিক সময়ের সমীকরণ

মেহেরপুরের বিশিষ্টজনদের শুভেচ্ছা বার্তা
  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২৬ ইং
এক যুগের পথচলায় দৈনিক সময়ের সমীকরণ

দীর্ঘ ১২ বছরের পথচলা পেরিয়ে এক যুগে পদার্পণ করল দৈনিক সময়ের সমীকরণ। পত্রিকাটির এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেহেরপুরের প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা। সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি আগামী দিনেও মানুষের কথা বলবে- এমন প্রত্যাশা তাঁদের।


দীর্ঘ এক যুগের পথচলায় দৈনিক সময়ের সমীকরণ মেহেরপুর জেলা, সদর, মুজিবনগর ও গাংনী উপজেলাসহ আশপাশের কয়েকটি এলাকার পাঠকের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছে। স্থানীয় মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় সংবাদে তুলে ধরার মধ্যদিয়ে পত্রিকাটি পাঠকদের কাছে নিজের অবস্থান তৈরি করেছে।


এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, দৈনিক সময়ের সমীকরণের এক যুগ পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পত্রিকাটি আগের মতোই তথ্যবহুল ও নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করে মেহেরপুর জেলাকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। সমাজের বিভিন্ন অনিয়ম ও অনাচার যথাযথভাবে তদন্ত করে সুষ্ঠু প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে- এমন আশা করছি।


মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান বলেন, ২৩ নভেম্বর দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা এক যুগে পদার্পণ করছে। এ উপলক্ষে পত্রিকাটিকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। আগামী দিনেও পত্রিকাটি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে-এটাই আমাদের প্রত্যাশা।


মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, দৈনিক সময়ের সমীকরণ একটি স্থানীয় পত্রিকা। আমরা মনে করি, পত্রিকাটি প্রতিটি মানুষের কথা বলে, ন্যায়বিচার, গণতন্ত্র ও আইনের শাসনের কথা বলে। এ কারণেই সময়ের সমীকরণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এক যুগ পূর্তিতে পত্রিকাটি আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ুক, মানুষের কথা বলুক, দেশের গণতন্ত্র ও উন্নয়নের কথা তুলে ধরুক। সময়ের সমীকরণ দীর্ঘজীবী হোক।


মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন বলেন, দৈনিক সময়ের সমীকরণের এক যুগ পূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামী দিনে পত্রিকাটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। বিশেষ করে সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের কথা বলবে এবং দেশের স্বার্থে কাজ করবে- এটাই আমাদের প্রত্যাশা।


মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ বলেন, দৈনিক সময়ের সমীকরণের এক যুগ পূর্তিতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পত্রিকাটি মানুষের কথা ও জনগণের অধিকারের কথা বলে। এ অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অর্জন করেছে। সময়ের সমীকরণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।


এক যুগের এই পথচলায় দৈনিক সময়ের সমীকরণের প্রতি বিশিষ্টজনদের শুভেচ্ছা ও প্রত্যাশা পত্রিকাটির আগামী দিনের অগ্রযাত্রাকে আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাঠক, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা সঙ্গে নিয়ে পত্রিকাটি সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আগামী দিনেও এগিয়ে যাবে- এমন প্রত্যাশা মেহেরপুরের সচেতন মহলের।



কমেন্ট বক্স
notebook

গাংনীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার