সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছি হাইস্কুলে নতুন এডহক কমিটির অভ্যর্থনা ও অভিষেক

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৫ ইং
কুড়ুলগাছি হাইস্কুলে নতুন এডহক কমিটির অভ্যর্থনা ও অভিষেক

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির অভ্যর্থনা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত।


অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম জোয়ারদার, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন ও আবু সিদ্দিক, দপ্তর সম্পাদক আসলাম উদ্দিন প্রমুখ।


এসময় আরও উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ শফি, সাধারণ সম্পাদক আজিবর রহমান, কুড়লগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু। কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী