সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই পরিবহন শ্রমিক সংগঠনের একীভূতকরণে যৌথ সভা

শ্রমিক ঐক্যে প্রাথমিকভাবে একমত নেতা-কর্মীরা
  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় দুই পরিবহন শ্রমিক সংগঠনের একীভূতকরণে যৌথ সভা

চুয়াডাঙ্গার দুটি পরিবহন শ্রমিক সংগঠনকে একীভূত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক যৌথ সভা। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ সংলগ্ন আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেয়া দুটি সংগঠন হলো- চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১৮৯৫) এবং চুয়াডাঙ্গা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি, কাভার্ডভ্যান (দাহ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ৯৫৭)।


সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠন-২ এর সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ। সভাপতিত্ব করেন সংগঠন-১ এর সভাপতি মামুন-অর-রশীদ। আরও উপস্থিত ছিলেন সংগঠন-২ এর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, দুই সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শাখা-উপশাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় শ্রমিক নেতা-কর্মীরা। সভায় উন্মুক্ত আলোচনায় দুই সংগঠনের নেতারা একীভূতকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরেন। কেউ কেউ একে অপরের বিরুদ্ধে অভিযোগও আনেন। তবে আলোচনার একপর্যায়ে দুই সংগঠনকে ভেঙে একটি সংগঠনে রূপান্তরের আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান সবাই।


সভায় প্রধান অতিথি রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘দুই সংগঠনের সকল নেতা-কর্মীকে নিয়ে আমরা উন্মুক্ত আলোচনা করেছি। একটি সংগঠনে একীভূত হয়ে আমাদের শ্রমিকদের অবস্থান আরও শক্তিশালী করতে চাই।’ তিনি আরও জানান, অচিরেই একটি নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করে দুই সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই কমিটি ঢাকাসহ খুলনার কেন্দ্রীয় শ্রমিক নেতাদের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে। নেতারা আশা প্রকাশ করেন, এই একীভূতকরণের ফলে জেলার সকল পরিবহন শ্রমিক এক ছাতার নিচে এসে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী