বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর প্রেসক্লাব নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ দাবি করে

প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের প্রতিবাদ
  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৫ ইং
জীবননগর প্রেসক্লাব নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ দাবি করে

কমিটি গঠন ও পত্রিকায় প্রকাশিত বিবৃতি নিয়ে ভিন্নমত পোষণ করেছেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম। তিনি এক প্রতিবাদ লিপিতে জানিয়েছেন, ‘জীবননগর প্রেসক্লাবের নামে দখলদার অবৈধ কমিটির আহ্বায়ক মো. রিপন হোসেন সম্প্রতি প্রেসক্লাব নিয়ে স্থানীয় একটি পত্রিকায় বিভ্রান্তিমূলক মিথ্যা ও বানোয়াট তথ্যযুক্ত প্রতিবাদ প্রকাশ করেছেন। যা বিলম্বে হলেও আমাদের গোচর হয়েছে। এমন লজ্জার, মিথ্যা ও ভিত্তিহীন বার্তা দখলদারদের পক্ষেই ছড়ানো সম্ভব। 


দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে গত এপ্রিল মাসে দ্বিবার্ষিক কমিটি গঠন করা সম্ভব না হওয়ায় সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। প্রতিদিন বিকেলে থেকে এশার নামাজ পর্যন্ত প্রেসক্লাবে সাংবাদিকরা সময় অতিবাহিত করেন। তবে, গত বছরের ৫ আগস্টের পর প্রেসক্লাব দখল করার হুমকি-ধামকি আসতে থাকে। চাপ দেওয়া হয় প্রেস ক্লাব থেকে বহিষ্কৃত বিতর্কিত একজনকে আবারও সদস্য করে সাধারণ সম্পাদক নির্বাচিত করতে। কিন্তু প্রেসক্লাব থেকে এ বিষয়ে অপরাগতা প্রকাশ করা হয়। এ অবস্থার মধ্যে আপনিসহ (রিপন হোসেন) প্রেসক্লাবের আরও ৩জন সদস্য ওই রাজনৈতিক শক্তির সাথে হাত মিলিয়ে গত ১৬ জুন প্রেসক্লাবে সভা করে অবৈধ পন্থায় প্রেসক্লাবের বৈধ কমিটিকে ভেঙে দেয়ার ঘোষণা দেন। যা হাস্যকর।


আমাদের কমিটিকে অবৈধ বলার ও কমিটি ভাঙার কোনো এখতিয়ার নেই। আপানারা ক্ষুব্ধ হয়ে পালটা কমিটি ও প্রেসক্লাব গঠন করতে পারেন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতে একাধিক প্রেসক্লাব রয়েছে, যার কোনটি অবৈধ বলা যায় না। আপনারা আহ্বায়ক কমিটি করতে পারেন, কিন্তু প্রেসক্লাব দখল করতে পারেন না। কারণ প্রেসক্লাবের মেজোরিটি পার্সন ৩২ জন সদস্যের মধ্যে ২৯ জন সদস্যই আমাদের কমিটিতে রয়েছেন। আপনার সাথে আছেন মাত্র দুই জন সদস্য। প্রেসক্লাবে তালা ঝুলিয়ে আমাদেরকে বিভক্ত করার অপপ্রয়াস কোন দিনও সফল হবে না।


আমরা এখন বিভিন্ন স্থানে প্রেসক্লাবের সভা-সমাবেশ করবো। সমগ্র উপজেলায় আমরা প্রেসক্লাব বানিয়ে কার্যক্রম পরিচালনা করবো। বাধা দেয়াড় কোন শক্তি কারো নেই। মনে রাখবেন, আপনারা মিথ্যা ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বৃহৎ একটি রাজনৈতিক দলের সহযোগিতায় প্রেসক্লাব দখল করে ফ্যাসিস্ট প্রতিষ্ঠা করেছেন। তবে, অবশ্যই একদিন আপনাদের ছাড়তে হবে। রিপন হোসেন ও তার সহযোগী রমজান আলী প্রেসক্লাবে সদস্য পদ পেয়েছেন মাত্র দুই বছর। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আপনাদের নির্বাহী পদে যাওয়ার যোগ্যতা অর্জিত হয়নি। যেহেতু আপনি পালটা একটি প্রেসক্লাবের আহ্বায়ক হয়েছেন সেহেতু আপনার সেখানে যোগ্যতা হয়েছে। বিষয়টি আপনি বুঝতে না পারলেও আপনার প্রেসক্লাব দখলদারিত্বের সহকর্মী প্রেসক্লাব থেকে অব্যাহতি নেওয়া শামসুল আলম বেশ ভাল করেই জানেন। কারণ তিনি প্রেসক্লাবের গঠনতন্ত্র বিশেষজ্ঞ। আমরা যে অবৈধ কমিটি না সেটাও শামসুল আলম জানেন। এ বিষয়ে আপনার জ্ঞান সীমিত। প্রয়োজনে পরামর্শ করতে পারেন।


উল্লেখ্য, গত ২১ জুন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সভায় দ্বিবার্ষিক কমিটির সভাপতি হিসেবে এম আর বাবু ও সাধারণ সম্পাদক হিসেবে নূর আলমসহ যে নির্বাহী কমিটি গঠন করা হয়েছে তা প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক বৈধ কমিটি। আমরাই জীবননগর প্রেসক্লাবের বৈধ কমিটি। আপনি পালটা কমিটির একজন আহ্বায়ক মাত্র। আপনাদের উচিত অবিলম্বে প্রেসক্লাবের দখল দারিত্ব ছেড়ে নিজেদের একটি কার্যালয় প্রতিষ্ঠা করা। তা না করলে যে কোনো সময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যার দায় আপনাকেই বহন করতে হবে।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে এডিপির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি!