জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় কলেজের হলরুমে এর আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এস এম সাইদুর রহমান বাবু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ ও আন্দুলবাড়ীয়া'র সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক।
আরও বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি এমাজ উদ্দীন আহমেদ মিল্টন, আন্দুলবাড়ীয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবীব। অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের এডহক কমিটির সদস্য সচিব ও অধ্যক্ষ এসএম এনায়েতুল হক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌছিফ আহমেদ পল্লব খান। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া