সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সরকারি কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৫ ইং
মেহেরপুর সরকারি কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার
এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোগে এবং মেহেরপুর সরকারি কলেজের সহযোগিতায় এক দিনব্যাপী ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কলেজ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. খেজমত আলী মালিথা। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবির। সেমিনার সঞ্চালনা করেন এনআরবিসি ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক মুনির আহমেদ। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক শেখ মোশাররফ আলী।


অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কাওছার আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এস. এম. আশরাফুল হাবিব, এনআরবিসি ব্যাংক খুলনা ও বরিশাল বিভাগের এফভিপি ও জেনারেল হেড মো. আব্দুল হামিদ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী