সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন

সভাপতি এমআর বাবু, সম্পাদক নূর আলম
  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৫ ইং
জীবননগর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন

জীবননগর প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সী মাহবুবুর রহমান বাবু। তিনি দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজ করছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নূর আলম, যিনি দৈনিক লোকসমাজের প্রতিনিধি।


সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মামুন-উর-রহমান (দৈনিক পশ্চিমাঞ্চল ও দৈনিক ভোরের কাগজ)। সহ-সম্পাদক পদে হুমায়ন কবির (দৈনিক মানবজমিন), অর্থ-সম্পাদক পদে জাহাঙ্গীর আলম (দৈনিক দেশের বানী), দপ্তর সম্পাদক মাজেদুর রহমান লিটন (দৈনিক সংগ্রাম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন মাহমুদ (দৈনিক সময়ের সমীকরণ ও মাইটিভি), সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুল ইসলাম মুকুল (দৈনিক সকালের সময়) নির্বাচিত হয়েছেন।


নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শ্রী নারায়ন চন্দ্র ভৌমিক (দৈনিক মাথাভাঙ্গা), মুন্সী রায়হান উদ্দীন (দৈনিক আন্দোলনের বাজার) ও বশির উদ্দীন (দৈনিক পশ্চিমাঞ্চল)।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী