আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে নবগঠিত ভাংবাড়ীয়া ইউনিয়ন মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ভাংবাড়ীয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহবায়ক উম্মে রিফাত সুলতানা বন্নি। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সিনিয়র সহসভাপতি আ. কুদ্দুস মিরা, ইউনিয়ন বিএনপির সহসভাপতি, মজিরুল ইসলাম বিজু।
আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, সাংগঠনিক সম্পাদক আ. মাবুদ, ইউনিয়ন মহিলা দলের সহসভাপতি সাহারবানু, সাংগঠনিক সম্পাদক তহমিনা খাতুন, যুগ্ন সাধারণ সম্পাদক রোকসানা আক্তার। সঞ্চালনা করেন ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক সাগরিকা খাতুন।
সমীকরণ প্রতিবেদন