সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগম জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৫ ইং
বেগম জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে গাংনী উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলামের রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে চিৎলা বাজারে এই রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন বিএনপির (খ) অঞ্চলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শফিউল রহমান টমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সদস্য নূর ইসলাম। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা-জিয়ার সুস্থতা কামনা করে আলােচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন বিএনপির (খ) অঞ্চলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শফিউল রহমান টমা। বিএনপি নেতা আক্তারুজ্জামান লিটিলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাংনী উপজেলা বিএনপির সদস্য নূর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা মিয়ানুর রহমান, গোলাম মাহবুব বাচ্চু, আব্দুর রহিম, শহিদুল ইসলাম, নাজমুজ শাহাদাত ও রুস্তম আলী। আরও বক্তব্য দেন মেহেরপুর জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন, গাংনী উপজেলার কৃষকদলের সদস্যসচিব মোখলেছুর রহমান মুকুল ও ধানখোলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন আর রশীদ ফরহাদ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী