মেহেরপুর সদর উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির অফিসে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৪ জন ভোটারের মধ্যে ১৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে সামিউল ইসলাম লিজন (ছাতা) ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবলু ইসলাম (গরুরগাড়ি) পান ৭৩ ভোট। ৯৮ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন মহিদুল ইসলাম (চেয়ার), তার প্রতিদ্বন্দ্বী সালিকুল রহমান (আনারস) পান ৮০ ভোট। ৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ ইসমাইল হোসেন (দোয়াত-কলম), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিবুল ইসলাম সজল (ফুটবল) পান ৮৭ ভোট।
সহ-সম্পাদক পদে সেন্টু (বই) ১০৪ ভোট পেয়ে জয়ী হন, সাংগঠনিক সম্পাদক পদে সোহরাব আলী (সাইকেল) ৯৭ ভোট, কোষাধক্ষ পদে জাকারিয়া জামু (মই) ১২০ ভোট এবং প্রচার সম্পাদক পদে আলমগীর হোসেন (মোরগ) ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাহী সদস্য হিসেবে শিমুল (টিউবওয়েল) ১০৭ এবং রবিউল ইসলাম জাম্বু (কবুতর) প্রতীকে ৯৬ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচন পরিচালনা করেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাখাওয়াত হোসেন সবুজ, কুতুব উদ্দিন বাবু। এছাড়া নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন আহ্বায়ক খোরশেদ আলম লাভলু, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সদস্য ইসমাইল হোসেন, মোজাফফর হোসেন ও সাফায়েত হোসেন।
প্রতিবেদক মেহেরপুর