ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ৫৮ বিজিবি। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ভারতীয় মদ ও ফেনসিডিল। এসব অভিযানে মাদক উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ৩৯ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই রাত তিনটার দিকে মাটিলা গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালানা সুবেদার শরীফ মনিরুজ্জামান। এসময় ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এর আগে আর রাত ১২টা ১০ মিনিটে গয়েশপুর গ্রামে হাবিলদার শিশির হালদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় উদ্ধার করা হয় ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিতভাবে অভিযান অব্যহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক