সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামায়াতের পৃথক কর্মসূচি অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের পৃথক কর্মসূচি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে পৃথক সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে রুকন প্রার্থীদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অ্যাড. রুহুল আমিন। তিনি রুকন প্রার্থীদের রিপোর্ট পর্যালোচনার পর দিকনির্দেশনা দেন এবং বলেন- ‘নিজেদেরকে যোগ্য, আদর্শবান, দক্ষ, সুশৃঙ্খল এবং দেশ পরিচালনার উপযোগী করে গড়ে তুলতে হবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান। তিনি কেন্দ্রীয় ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালনের আলোকে রুকন প্রার্থীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য আলতাফ হোসাইন, মাওলানা মহিউদ্দীন, উপজেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি বিলাল হুসাইন, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা শফী উদ্দিন, মাওলানা আব্দুল গফুর, মাওলানা সজিবুর রহমান, মাওলানা সাইদুল ইসলাম, মিজানুর রহমানসহ জেলার অধঃস্তন শাখার রুকন প্রার্থী বৃন্দ।


এদিকে, একইদিনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন জামায়াতের আয়োজনে দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অ্যাড. রুহুল আমিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, কর্মপরিষদ সদস্য আলতাফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক দারুসসালাম, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন ও ইউনিয়ন আমির সজিবুর রহমান।


শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কোরআন পেশ করেন বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মো. রুহুল আমিন। শিবিরের উদ্বোধনী বক্তব্য দেন সহকারী ইউনিয়ন সেক্রেটারি আলাউদ্দিন। শিবির পরিচালনায় দায়িত্বে ছিলেন- অফিস বিভাগে শরিফুল ইসলাম, মেহমান বিভাগে শরিফুল ইসলাম (কর্মপরিষদ সদস্য), খাদ্য বিভাগে বদরুদ্দীন মেম্বার, শৃঙ্খলা বিভাগে আনিছুর রহমান মেম্বার, পানি ও সেনিটেশন বিভাগে বাদল রশিদ এবং চিকিৎসা বিভাগে মুন্সি বায়েজিদ হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি ডাঃ আব্দুস সালাম। উপস্থিত ছিলেন মুন্সি আব্দুস সালাম, সাইদুর রহমান, মেহেদী হাসান সলক, আব্বাস উদ্দিন ও রাসেল। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত