সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অনলাইন পোর্টালে আক্রমণাত্মক সংবাদের অভিযোগে ডিলার কামরুলের সাংবাদিক সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০২৫ ইং
অনলাইন পোর্টালে আক্রমণাত্মক সংবাদের অভিযোগে  ডিলার কামরুলের সাংবাদিক সম্মেলন

আক্রমণাত্মক ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক সম্মেলন করেছেন দর্শনার মেসার্স কামরুল ট্রেডার্সের মালিক কামরুল হাসান। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া বটতলা বাজার মোড়স্থ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে কামরুল হাসান বলেন, ‘একটি অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও মনগড়া রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে আমার ব্যবসায়িক, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে। আমি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন অনুসারী। তৎকালীন চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোজাম্মেল হকের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যুক্ত হয়েছি। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত।’

তিনি আরও বলেন, ‘আমার মেয়ে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স শেষ করে বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে ঢাকায় আছে। ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞানে অনার্স করছে। স্ত্রী একটি মাদরাসার সহকারী প্রধান শিক্ষক। আমি নিজে একজন অনুমোদিত বিএডিসি সার ও বীজ ডিলার। প্রায় ৩৫/৩৬ বছর ধরে দর্শনার আকন্দবাড়ীয়া বটতলা বাজার মোড়ে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি।’

কামরুল হাসান বলেন, ‘আমার এই সফলতা কিছু কুচক্রীমহলের সহ্য হচ্ছে না। তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ভবিষ্যতে এমন মিথ্যা, বিভ্রান্তিকর, মনগড়া ও বানোয়াট প্রতিবেদন প্রকাশিত হলে আমি প্রচলিত আইনে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।’

সাংবাদিক সম্মেলনে দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলিসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত