বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে অগ্নিকাণ্ড, গ্রামবাসীর চেষ্টায় রক্ষা পেল পান বরজ

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে অগ্নিকাণ্ড, গ্রামবাসীর চেষ্টায় রক্ষা পেল পান বরজ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে এক কৃষকের ২ বিঘা জমির পানের বরজ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে গ্রামবাসীর তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে পুরো বরজটি। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে গ্রামের মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বরজ মালিক বিপ্লব জানান, তিনি ৬৬ শতক জমিতে পানের বরজ করেছিলেন। শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার বরজে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, আগুন দেখে গ্রামবাসী ছুটে এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বিপ্লব প্রায় ১ লক্ষ টাকার ক্ষতির দাবি করেছেন। তিনি জানান, হরিণাকুণ্ডু থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। স্থানীয়দের ভাষ্য, বরজ মালিক বিপ্লব একজন সৎ ও ভালো মনের মানুষ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা অনুসন্ধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। 



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা