দর্শনা সরকারি কলেজের প্রাক্তন শির্ক্ষাথীদের পূর্ণমিলনী আয়োজন উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চলনা করেন টেলিভিশন অভিনেতা, নাট্যকর্মী ও নাট্য নির্দেশক কামাল হোসেন। মতবিনিময় সভার শুরুতেই দর্শনা সরকারি কলেজের প্রয়াত শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপস্থিত সকলের পরিচয় পর্ব এবং কলেজ জীবনের স্মৃতিচারণ করা হয়। স্মৃতিচারণ শেষে কৃষিবিদ হামিদুর রহমান পূর্ণমিলনী কীভাবে হবে তার বিস্তারিত তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএস আনোয়ারুল ইসলাম বাবু, ভিপি হারুন অর রশিদ ও জিএস এনামুল হক শাহ মুকুল, প্রাক্তন ছাত্র কৃষিবিদ হামিদুর রহমান হামিদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, জীবননগর ডিাগ্রি কলেজের সাবেক শিক্ষক জিয়াউর রহমান বাবুল, দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়ার সহসভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সাবেক ছাত্রদল নেতা প্রভাষক মশিউর রহমান, সংস্কৃতিক কর্মী ও সংগঠক কাজল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, দর্শনা কেরুজ সাবেক মহাব্যবস্থাপক প্রশাসন বিভাগের কর্মকর্তা শেখ শাহবুদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে কৃষিবিদ হামিদুর রহমানকে আহ্বায়ক ও কামাল হোসেনকে সদস্যসচিব, হাবিবুর রহমান বুলেটকে যুগ্ম আহবায়ক ও শফিকুল ইসলাম সাবু, ইকবাল হোসেন, জিয়াউল হক বাবুল, হারুন অর রশিদ, জালাল লিটনকে সদস্য করে ১১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
দর্শনা অফিস