রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কমরেড আব্দুর রহিমের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৫ ইং
কমরেড আব্দুর রহিমের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

চুয়াডাঙ্গায় কমরেড আব্দুর রহিমের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার তার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা শহরের পলাশ পাড়ায় মরহুমের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে পরিবারের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। কমরেড আব্দুর রহিম ২০০৩ সালের ২৩ মে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএডিসি) চাকরিরত ছিলেন। কর্মজীবনের প্রায় পুরোটা সময়ই তিনি দক্ষিণ-পশ্চিম অঞ্চলে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষায় কমরেড রহিমের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে বারবার আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সাধারণ মানুষের পাশে থেকে তিনি জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রামী চেতনা ধরে রেখেছিলেন। তার মৃত্যুতে সন্তানরা পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত