শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযান

দম্পত্তিসহ গ্রেপ্তার ৩, গাঁজা-ইয়াবা উদ্ধার
  • আপলোড তারিখঃ ২১-১১-২০২৬ ইং
আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযান

আলমডাঙ্গায় পৃথক মাদক বিরোধী অভিযানে ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন এবং ১ গ্রাম গাঁজাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্বামী-স্ত্রী রয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৪৯ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- গোবিন্দপুর মাঠপাড়ার মো. হাবিবুর রহমান সোহেল (৪৭), মো. ফয়সাল মাহমুদ সম্রাট (২৬) ও রেশমি খাতুন (২৩)। রেশমি খাতুন গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান সোহেলের স্ত্রী। পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


অন্যদিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আলমডাঙ্গার জগন্নাথপুর গ্রামের মসজিদপাড়ায় অভিযান চালিয়ে ১ গ্রাম গাঁজাসহ ওসামা বীন লাদেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শ্রীরামপুর গ্রামের কাওসার আলীর ছেলে। পুলিশের এসআই শাহরিয়ার হুসাইন রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তার বিরুদ্ধে সামারি ট্রায়াল প্রসিকিউশন দায়ের করে গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।



কমেন্ট বক্স
notebook

ছাত্রদলের রাজপথ কাঁপানো সেক্রেটারি এখন ইজিবাইক চালক!