শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে জমির বিরোধে বাবার মরদেহে দাফনে বাঁধা

ইউএনও’র হস্তক্ষেপে ১৮ ঘণ্টা পর দাফন
  • আপলোড তারিখঃ ২১-১১-২০২৬ ইং
মহেশপুরে জমির বিরোধে বাবার মরদেহে দাফনে বাঁধা

সম্পত্তির বিরোধ আর বঞ্চনার অভিযোগে ঝিনাইদহের মহেশপুরে মাহবুব তরফদার (৮০) নামের এক বৃদ্ধের দাফন আটকে থাকার পর ইউএনওর হস্থেক্ষেপে তাঁর মারদেহ দাফন করা হয়। দুই ছেলের জমি লিখে দেওয়ার জেরে সৃষ্ট পারিবারিক দ্বন্দ্বে তাঁর এক ছেলে ও তিন মেয়ে মরদেহ দাফনে বাধা দেওয়ায় প্রায় ১৮ ঘণ্টা দাফন কাজ আটকে ছিল। গতকাল শুক্রবার সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এই ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব তরফদার। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। অভিযোগ উঠেছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ ও বিরোধ চলছিল।


শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসেন মাহবুব তরফদারের মেজো ছেলে বাক-প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন। এরপর থেকেই তাঁরা বাবার মরদেহ দাফনে বাধা দেন। মৃতের তিন মেয়ের দাবি ছিল, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাঁরা বাবার দাফন হতে দেবেন না।


তাঁদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে রফিকুল তরফদার ও তাঁর তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে না দেওয়ার ঘটনায় আদালতে মামলাও হয়েছিল। অন্যদিকে, জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাঁদের দাবি, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি নয়; বরং বাবা স্বেচ্ছায় ও নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।


এই অনাকাক্সিক্ষত ঘটনাকে ঘিরে গাড়াবাড়ীয়া তরফদার পাড়াসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। লাশ দাফনে বাঁধা দেওয়ার খবর পেয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন সমঝোতা করেন। বিকেলে তিনি নিজেই বৃদ্ধ মাহবুব তারফদারের জানাজায় অংশ নেন এবং দাফন কাজ সমাধা করেন।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে শুক্রবার বিকেল চারটায় লাশ দাফন শেষ হয়।



কমেন্ট বক্স
notebook

ছাত্রদলের রাজপথ কাঁপানো সেক্রেটারি এখন ইজিবাইক চালক!