রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের অডিটরিয়ামে উপজলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, ‘কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়। উপজেলায় ৪২টি পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) রয়েছে। এতে ২৫ জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য রয়েছে।’


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ, সমবায় অফিসের সরকারি পরিদর্শক সাহারুল ইসলাম ও মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত