রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১টা থেকে পুলিশ লাইন্স ড্রিলশেডে “পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় পুলিশ সদস্যদের সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “একজন সুস্থ পুলিশ সদস্য মানেই একটি নিরাপদ সমাজ। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের পেশাগত দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ।”


কর্মশালার প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ সাদিয়া হক সূচনা, জেলা নজরদারি মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, চুয়াডাঙ্গা।


আলোচকবৃন্দ পুষ্টির গুরুত্ব, খাদ্যাভ্যাসের প্রভাব ও মানসিক চাপ মোকাবেলার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ সদস্যরা প্রশিক্ষণে অংশগ্রহণ করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং তাৎক্ষণিকভাবে এর উত্তর ও দিকনির্দেশনা পান।


কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব তাজরিনা সুলতানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস); ডিআইও-১, ডিএসবি; চুয়াডাঙ্গা জেলার সকল অফিসার ইনচার্জ; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন); ও সকল ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।


অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মশালা স্বাস্থ্যবান পুলিশ বাহিনী গঠনে সহায়ক ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত