রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিয়ের জন্য মেয়ে দেখতে এসে স্বর্ণালঙ্কার চুরি

পালানোর সময় জনতার হাতে আটক দুই নারী
  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বিয়ের জন্য মেয়ে দেখতে এসে স্বর্ণালঙ্কার চুরি

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামে বিয়ের জন্য মেয়ে দেখতে এসে মেয়ের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার দুপুর একটার দিকে কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, বিয়ের জন্য মেয়ে দেখার নাম করে দুই নারী ভুলটিয়া গ্রামের একটি বাড়িতে প্রবেশ করেন। বাড়ির গৃহিণীর কাছে পানি চেয়ে তারা তাকে রান্নাঘরে পাঠান।

গৃহিণী নাস্তা ও পানির ব্যবস্থা করতে গেলে ওই দুই নারী ঘরের ভেতরে ঢুকে ওয়্যারড্রপের লকার ভেঙে একটি স্বর্ণের চেইন ও একটি আংটি চুরি করেন, যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।


চুরির পর দ্রুত তারা বাড়ি থেকে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর সরোজগঞ্জ বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে। পরে স্বর্ণালংকার ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে পরিস্থিতির চাপে পড়ে ও স্বর্ণালংকার উদ্ধার হওয়ায় স্থানীয়রা পরবর্তীতে আটককৃত দুই নারীকে ছেড়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা যায়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত