রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের পরিকল্পনা পর্যালোচনা সভা

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের পরিকল্পনা পর্যালোচনা সভা

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের পরিকল্পনা পর্যালোচনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা অফিসে উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন টিম সদস্যদের নিয়ে পরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল।


প্রধান অতিথি ইউনিয়ন আমির ও সভাপতিদের তথ্যচিত্র ম্যাপের মাধ্যমের বার্ষিক পরিকল্পনা পর্যালোচনা ও রুকন, কর্মী, সহযোগী এবং গ্রামভিত্তিক ইউনিট বৃদ্ধির জন্য নিদিষ্ট সময় নির্ধারণ করে দেওয়ার গুরুত্ব দেন। সংগঠনের সকল কাজ পরিকল্পিতভাবে করার পরামর্শ প্রদান করেন। সভায় জামায়াতের উপজেলা সেক্রেটারি মামুন রেজার পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, মানব সম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠুসহ থানা ও সকল ইউনিয়ন কর্মপরিষদ এবং টিম সদস্যবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত