রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার ও নারী আটক

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২৫ ইং
সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার ও নারী আটক

জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল এবং ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মাধবখালী গ্রামের মো. জহিরের আমবাগানে হাবিলদার নাসির উদ্দীন হাওলাদারের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিবিহীন অবস্থায় ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।


অপর দিকে, গতকালরোববার সকাল ৯টার দিকে লড়াইঘাট বিওপির নিয়মিত টহল দল মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। তারা বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় একজন নারী বাংলাদেশি নাগরিককে আটক করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত