রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় গাঁজা ও ফেনসিডিলসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২৫ ইং
দর্শনায় গাঁজা ও ফেনসিডিলসহ দুজন আটক

দর্শনা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ দুজন আটক করেছে ৬ বিজিবি। গতকাল শনিবার তাদের আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।


সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার মাদকদ্রব্যের একটি বড় চালান ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে ঝিনাইদহ অভিমুখে গমন করবে মর্মে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর বাজারের পাশে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে বিজিবির অভিযানিক দল সন্দেহভাজন ২ জন মোটরসাইকেল আরোহীকে ঝিনাইদহ অভিমুখে যেতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহীরা পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জ নয় মাইল নামক স্থানে আটক করে।


বিজিবি আটককৃত দর্শনা দক্ষিণ চাঁদপুরের শামীম হোসেন (৩৮) ও কার্পাসডাঙ্গার মো. আমিনুল ইসলামের (৩১) দেহ তল্লাশি করে ১০ কেজি গাঁজা এবং ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এসময় তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল, দুটি মোবাইল এবং ১ হাজার ৪৫ টাকা জব্দ করা হয়। 


নায়েক মো. জিয়াউর রহমান বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন। আর আসামিসহ আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল সদয় থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত