রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে আমগাছে ঝুলছিল মুদি ব্যবসায়ীর মরদেহ

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২৫ ইং
গাংনীতে আমগাছে ঝুলছিল মুদি ব্যবসায়ীর মরদেহ

মেহেরপুরের গাংনীতে একটি আমগাছ থেকে মুদি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় থানা-পুলিশ। নিহত হাবিবুর রহমান উপজেলার বামন্দী বুনিয়াপাড়া গ্রামের মুদী ব্যবসায়ী ছিলেন।


বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মহিবুল্লাহ জানান, গাংনী উপজেলার বামন্দী বুনিয়াপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী হাবিবুর রহমানের মরদেহ গাছে ঝুলতে দেখে স্থানীয়রা সকালে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।’  




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত