শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির

  • আপলোড তারিখঃ ২১-১১-২০২৬ ইং
গাংনীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী পৌর শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নৈতিক ও আদর্শিক মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে আরও সচেতন ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার গাংনীর চৌগাছায় অবস্থিত দারুল ইসলামে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-১ (মেহেরপুর সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের কর্মীদের আদর্শিক চেতনা, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব-উল আলম, জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মো. সোহেল রানা এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা। এসময় বক্তারা কর্মীদের ব্যক্তিগত, সামাজিক ও সাংগঠনিক জীবনে নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং সাংগঠনিক আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে কর্মীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।


শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন গাংনী পৌর জামায়াতের আমীর মো. আহসানুল হক। দিনব্যাপী এ শিক্ষাশিবিরে পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

ছাত্রদলের রাজপথ কাঁপানো সেক্রেটারি এখন ইজিবাইক চালক!