মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কুমার নদ রক্ষায় ইমাম-খতিবদের সঙ্গে

নাগরিক উন্নয়ন কমিটির মতবিনিময়
  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গায় কুমার নদ রক্ষায় ইমাম-খতিবদের সঙ্গে

আলমডাঙ্গায় কুমার নদ বাঁচাও আন্দোলনের অংশ হিসেবে সম্মিলিত ইমাম-খতিব পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় ওলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময় করেছে নাগরিক উন্নয়ন কমিটি। গতকাল শনিবার বাদ আসর নদীর পাড়ে আনন্দধামের অদূরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ‘কুমার নদ বাঁচাও’ আন্দোলনের আহ্বায়ক সাংবাদিক রহমান মুকুল।


সভা পরিচালনা করেন নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু। নদী রক্ষায় ধর্মীয় ও সামাজিক সচেতনতার ওপর জোর দেন বক্তারা। নদী দখল, অপব্যবহার এবং পানিদূষণের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে মসজিদকেন্দ্রিক প্রচারের সিদ্ধান্ত হয়।


সভায় উপস্থিত ছিলেন ইমাম-খতিব পরিষদের সভাপতি শেখ শাফায়েতুল ইসলাম হিরো, সেক্রেটারি আকরাম হোসেন সাইরাফী, শায়খ ইমদাদুল হক। গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন মুফতি মাহদীউজ্জামান, মাহফিল উদ্দিন মানিক, নাদিউজ্জামান রিজভী, তাওহীদুজ্জামান রাব্বি, আবিরসহ অনেকে।


বক্তারা বলেন, ‘নদী রক্ষা শুধু উন্নয়নের অংশ নয়, এটি আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।’ সম্মিলিতভাবে আন্দোলনকে বেগবান করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা