বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় দেশজুড়ে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে দ্বিবার্ষিক সম্মেলন। গতকাল শনিবার বেলা ১১টায় ইউনিয়নের মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, রোমানা আহমেদ ও আব্দুল্লাহ।
বক্তারা বলেন, আমঝুপি ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিক দলের অভ্যন্তরীণ প্রক্রিয়া কখনোই সহিংস রূপ নিতে পারে না। এতে দলীয় ঐক্য ও ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়। সংঘর্ষে জড়িতরা দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কাজ করেছে। আমরা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের কাছে আহ্বান জানাই, অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের বহিষ্কারের উদ্যোগ নিন।
জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবদাল হকের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি মোশারেফ হোসেন তপু, এসএ খান শিল্টু, সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লেয়াকত আলী, সদস্য মেহেদী হাসান রোলেক্স, মহিলা দলের সহসভাপতি ছাবিয়া সুলতানা, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন নাহার রিনা, জাসাসের সদস্যসচিব বাকাবিল্লাহ, আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সৌরভ হোসেন, পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আবু ইউসুফ মিরনসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। সম্মেলনের শেষ পর্বে ভোটের মাধ্যমে বারাদী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আফারুল ইসলাম ডাবলু এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল।
প্রতিবেদক মেহেরপুর