রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

স্বনির্ভরতায় উন্মুক্ত হলো দরিদ্র পরিবারের আয়ের পথ
  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে দরিদ্র পরিবারের আয় নিশ্চিতকরণ ও স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সংঘের কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম আলী আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) এস এম ইস্রাফিল।


সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাড. আসাদুজ্জামান গণি, অ্যাড. আমিরুল ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) নূরজাহান, বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী সিনিয়র প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) আব্দুল হালিম, বিকেবি’র কর্মকর্তা জামিরুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) ইমামুল ইসলাম এবং আবু বকর।


সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘এই উদ্যোগ দরিদ্র পরিবারগুলোর আয় নিশ্চিত করবে এবং পরিবার পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে। প্রবীণ হিতৈষী সংঘের এই উদ্যোগ মানুষ তথা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ পরবর্তীতে প্রধান অতিথি নিজ হাতে বিবেচিত প্রার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত