রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫

  • আপলোড তারিখঃ ২২-১১-২০২৬ ইং
দর্শনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও  যুবলীগের তিন নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫

দর্শনায় পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই শেখ শাহীদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অংশ নেন।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ঝনু (৩৭), সীমান্ত ইউনিয়নের হরিপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রাজু হাসান (৩৪) এবং দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর এলাকার যুবলীগ কর্মী মো. রাশেদ (৩০)। অপর দুজন হলেন দর্শনা থানার রামনগর কালিদাসপুর এলাকার মো. সম্রাট ইসলাম বাধন (১৯) ও শ্যামপুর এলাকার মো. মানিক (২৬)।


পুলিশ সূত্রে জানা গেছে, ঝনুর বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বর্তমান বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী গাড়িবহরে হামলা এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগ রয়েছে। ওই ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছিলেন। এছাড়া গ্রেপ্তার রাশেদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা, প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা থাকার তথ্য জানা গেছে।


পুলিশ জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কায় ঝনু, রাজু হাসান ও রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সম্রাট ইসলাম বাধন ও মানিককে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন। গ্রেপ্তার পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কোডিন ফসফেট উইসেরক্স নামীয় সিরাপ উদ্ধার, গ্রেফতার ১