রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগরে বাড়ির পানি রাস্তায় পড়া নিয়ে বিরোধ

বিএনপি নেতাকে রড দিয়ে মেরে জখম

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২৫ ইং
বিএনপি নেতাকে রড দিয়ে মেরে জখম

জীবননগর থানার মোড়ে বাড়ির পানি রাস্তায় পড়া নিষেধ করায় এক বিএনপি নেতাকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার রাজনগর পাড়ার মো. সাইফুল ইসলাম। তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য এবং ইউনিয়ন পর্যায়ের একজন সক্রিয় নেতা।


স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর থানার মোড়ে অবস্থিত মৃত দোস্ত মোহাম্মদের বিল্ডিংয়ের বৃষ্টির পানি ও গাজী ট্যাংকের পানি সড়কে পড়ে জনদুর্ভোগ তৈরি করে। বিষয়টি দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম সংশ্লিষ্টদের অবগত করলেও তারা কোনো ব্যবস্থা নেননি। গতকাল বৃহস্পতিবার সকালে আবারও নিষেধ করতে গেলে প্রথমে বাড়ির দায়িত্বে থাকা মৃত দোস্ত মোহাম্মদের মেয়ের জামাই আনোয়ার হোসেন (৬০) ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে দোস্ত মোহাম্মদের ছেলে মো. সোহান (৩৪) ও তার শ্বশুর মো. শফি এসে রড দিয়ে সাইফুলকে মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


আহত সাইফুল ইসলাম বলেন, ‘এই বাড়ির সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পানি পড়ে চলাচলের অসুবিধা হচ্ছিল বলেই নিষেধ করেছিলাম। এটা তো আমার একার সমস্যা নয়, পুরো এলাকার বিষয়। অথচ তারা তা সমাধানের বদলে আমার ওপর চড়াও হয়েছে।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত