রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাস্টারের বাড়িতে অলৌকিক আগুন! আতঙ্কে পরিবার

বিদ্যুৎ-গ্যাস ছাড়াই একের পর এক ঘরে আগুন
  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গায় মাস্টারের বাড়িতে অলৌকিক আগুন! আতঙ্কে পরিবার


আলমডাঙ্গা থানাপাড়ায় আখতারুজ্জামান আকুল মাস্টারের বাড়িতে একের পর এক ঘটছে রহস্যজনক ঘটনা। বিদ্যুৎ নেই, গ্যাস সংযোগও নেই-তবুও হঠাৎ হঠাৎ ঘরের ভেতরে দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। ঘরের আসবাবপত্র, খাট, এমনকি পানির ট্যাপ ও ঝর্ণাতেও লাগছে আগুন! দেড় মাস ধরে পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা জানে না, কখন কোথা থেকে আবার আগুন ছড়িয়ে পড়বে।

আকুল মাস্টারের পরিবারের সদস্যরা জানান, প্রথমে তারা ভেবেছিলাম শর্টসার্কিট হচ্ছে। বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার এনে ঘরের সব তার পাল্টানো হয়, মিটারও পরিবর্তন করা হয়। এমনকি পুরো লাইনই বিচ্ছিন্ন করে রাখার পরেও আগুন লাগা থামেনি। ফ্রিজ, ফ্যান কিংবা পানির ট্যাপ থেকেও আগুন ধরে যাচ্ছে!

তারা আকুল মাস্টারের ভাই বলেন, ‘সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে পাশের এক ভাড়া বাড়িতে, যেখানে কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন আকুল মাস্টার। সেখানেও তার ব্যবহৃত আসবাবপত্রে আগুন ধরে যায়, অথচ অন্য কারো কিছু হয়নি। সম্প্রতি তার স্ত্রীর পরনে থাকা শাড়িতেও হঠাৎ আগুন ধরে যায়।’

এদিকে, এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে দেখা দিয়েছে চরম আতঙ্ক। কারও মতে এটি ভৌতিক ঘটনা, কেউ বলছেন অজানা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ঘটনাগুলো দেখে মনে হচ্ছে, বিষয়টা স্বাভাবিক নয়। পরিবারের ওপর কোনো অলৌকিক বা অশরীরী শক্তির প্রভাব থাকতে পারে।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান পিপিএম। তিনি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে তেমন কোনো নির্দিষ্ট আলামত পাওয়া যায়নি। তদন্ত চলছে।’

এদিকে আকুল মাস্টারের পরিবার আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে। সবসময় অনিশ্চয়তায় ভুগছে-কখন কোথায় আগুন লাগবে এই আশঙ্কায়। এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন-এই রহস্যজনক আগুনের সঠিক তদন্ত করে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এছাড়া, ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ফলে এই চাঞ্চল্য এখন আলমডাঙ্গা বাইরেও ছাড়িয়ে পড়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত