নানা আয়োজনের মধ্য দিয়ে আলমডাঙ্গা পৌরসভার ৪০ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে রঙ-বেরঙের বেলুনে পৌর ভবনের প্রধান ফটক সাজিয়ে উৎসবের সূচনা করা হয়। বেলা সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালি পৌরসভা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, সচিব রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওয়াল, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা সংগঠক কামরুল হাসান কাজল, প্রধান সহকারী খাইরুল ইসলাম নাসিম, কনজারভেন্সি সুপারভাইজার মামুন আক্তার, স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা ও লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী আব্দুর জব্বার লিপু, মুস্তাক আহমেদ, হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান, সোহাগ, সুজাউদ্দিন, শাহাবুল হক, আবু সায়েম প্রমুখ।
ভ্রাম্যমান প্রতিবেদক,আলমডাঙ্গা