রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয় সঙ্গীতের অবমাননায় চুয়াডাঙ্গায় প্রতিবাদ

উদীচী-অরিন্দম-সংলাপের সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন
  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২৫ ইং
জাতীয় সঙ্গীতের অবমাননায় চুয়াডাঙ্গায় প্রতিবাদ

জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা ও অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকার শনিবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গণে অরিন্দম, সংলাপ আবৃত্তি পরিষদ ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।


প্রতিবাদ কর্মসূচি থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে শাহবাগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় একটি কুচক্রী মহল হামলা চালিয়ে পরিবেশনা বন্ধ করে দেয় এবং ‘জাতীয় সঙ্গীত নিষিদ্ধ’ করার মতো ঔদ্ধত্যপূর্ণ স্লোগান তোলে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে চুয়াডাঙ্গার সাংস্কৃতিক সংগঠনগুলো সম্মিলিতভাবে এই প্রতিবাদের আয়োজন করে।


প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবি জহির রায়হান, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. আলাউদ্দীন, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক।


এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ কৃষক নেতা লুৎফর রহমান, প্রগতিপত্র সম্পাদক কাজল মাহমুদ, আলাউদ্দিন উমর, আব্দুল মোমিন টিপু, হারুন-অর-রশিদ, উন্নয়ন কর্মী সাহেদ জামাল, কানিজ ফাতেমা, মিম্মা সুলতানা মিতা, হিরণ-উর-রশিদ শান্ত, মনিরুজ্জামান মানিক, দেলোয়ার হোসাইন বাপ্পীসহ জেলার বিশিষ্ট সংস্কৃতিকর্মীরা।


এসময় বক্তারা বলেন, ‘জাতীয় সঙ্গীত শুধুমাত্র একটি গান নয়, এটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। এই সঙ্গীত পরিবেশনের সময় যেভাবে হামলা ও বাধা প্রদান করা হয়েছে, তা মহান মুক্তিযুদ্ধ ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল।’ বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত